মৃত্যু নিয়ে এই বিস্ময়কর তথ্যগুলো জানেন? - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

মৃত্যু নিয়ে এই বিস্ময়কর তথ্যগুলো জানেন?

Share This

প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর পর আমাদের দেহের অনেকগুলো পরিবর্তন হয়। 

১। মৃত্যুর চার ঘণ্টা পর থেকে শরীরের দেহের পেশিগুলোর সংকোচন ঘটে। দেহ শক্ত হতে আরম্ভ করে। 
২। কমবয়সি পুরুষদের অধিকাংশই মারা যান দুর্ঘটনায়।
৩। হৃদরোগে বেশিরভাগ মানুষ মারা যান।
৪। প্রতি সেকেন্ডে যতজন শিশু জন্ম নেয়, তার দ্বিগুণেরও বেশি মানুষ মারা যায়।
৫। অল্পবয়সী নারীদের বেশিরভাগই মারা যান সন্তান প্রসব করতে গিয়ে।
৬। মৃত্যুর পরে অগ্ন্যাশয় ও পাচনতন্ত্রের অন্যান্য অংশ হজমের সহায়ক এনজাইমে পূর্ণ হয়ে যায়। এতে ওই অঙ্গগুলিই ‘হজম’ হয়ে যেতে শুরু করে। তার পরে পুরো দেহতেই এই প্রক্রিয়া ছড়িয়ে পড়ে। এর নাম ‘অটোলাইসিস’।
৭। নখগুলোর আর কোন বৃদ্ধিই হয় না মৃত্যুর পরে। 
৮। মৃতদেহে লেগে থাকা পোকার চরিত্র দেখে ফরেনসিক বিশেষজ্ঞরা মোটামুটিভাবে বলতে পারেন মৃত্যু ঠিক কতক্ষণ বা কত দিন আগে হয়েছে।
৯। প্রতিদিন দেহে প্রায় ৫০ বিলিয়ন কোষের মৃত্যু হয়। এই অর্থে প্রতিদিনই 'খানিকটা করে মারা যাচ্ছি' আমরা সবাই। 

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ