নৌ-পুলিশকে লক্ষ্য করে জেলেদের গুলি - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

নৌ-পুলিশকে লক্ষ্য করে জেলেদের গুলি

Share This

পদ্মা নদীতে মা ইলিশ শিকার বন্ধে অভিযানরত নৌ-পুলিশের সদস্যরা জেলেদের হামলার মুখে পড়েছেন। টহলরত নৌ-পুলিশকে লক্ষ্য করে জেলেরা গুলি চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং অংশের শামুরবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

জেলেদের গুলিতে নৌ-পুলিশের ট্রলারচালক মো. আলামিন (৩২) আহত হয়েছেন বলে জানিয়েছেন মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আরমান হোসেন। এই ঘটনায় আর কেউ আহত হয়নি।

আরমান হোসেন জানান, নৌ-পুলিশের সদস্যরা লৌহজং অংশের শামুরবাড়ি এলাকায় অভিযানে গেলে জেলেদের নৌকা থেকে নৌ-পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এ সময় একটি গুলি এসে লারচালক আরমানের পায়ে লাগে। পরে তাকে আহত অবস্থায় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনার আকস্মিকতায় নৌ-পুলিশ সদস্যরা হকচকিয়ে গেলেও সাথে সাথেই জেলেদের নৌকা লক্ষ্য করে তারা পাল্টা গুলি চালায়। তবে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এদিকে ঘটনার পরপরই জড়িতদের খুঁজে বের করতে লৌহজং থানা থেকে নদীতে ফোর্স পাঠানো হয়েছে বলে জানান শ্রীনগর ও লৌহজং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাকসুদা লিমা।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ