ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

Share This

বকেয়া বেতন-ভাতার দাবিতে নারায়ণগঞ্জে রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে একটি রপ্তানিমুখী পোশাক কারখানার শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকরা প্রায় দুই ঘণ্টা মহসড়ক অবরোধ করে রাখেন। এতে শত শত যানবাহন আটক পড়ে প্রায় ১৬ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার সকালে উপজেলার বরপা এলাকার অন্তিম নিটিং ডাইং এন্ড ফিনিশিং ও অন্তিম নিট কম্পোজিট নামে পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে। বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, বরপা এলাকার অন্তিম নিটিং ডাইং এন্ড ফিনিশিং ও অন্তিম নিট কম্পোজিট নামে পোশাক কারখানায় প্রায় ১০ হাজার শ্রমিক কাজ করে। এ কারখানায় নিটিং সেকশন, ডাইং সেকশন ও প্রিন্টিং সেকশনে প্রায় ৩ হাজার শ্রমিক কাজ করেন।

প্রতি মাসের ৮ থেকে ১০ তারিখের মধ্যে সকল সেকশনের বেতন-ভাতা পরিশোধ করার কথা থাকলেও গার্মেন্টস সেকশনে বেতন-ভাতা পরিশোধ করেছেন মালিকপক্ষ।

এছাড়া নিটিং সেকশন, ডাইং সেকশন ও প্রিন্টিং সেকশনের বেতন-ভাতা পরিশোধ করেনি। এ নিয়ে বেশ কয়েক দিন ধরেই শ্রমিকরা মালিকপক্ষের কাছে তাদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করার দাবি জানিয়ে আসছিল। মালিকপক্ষ বেতন-ভাতা পরিশোধ না করে গত শনিবার ও রবিবার ওই তিন সেকশনের শ্রমিকদের ছুটি ঘোষণা করা হয়। সোমবার বেতন-ভাতা পরিশোধ করার আশ্বাস দেয়া হলেও বেতন ভাতা পাননি শ্রমিকরা।

মঙ্গলবার সকাল ৮টার দিকে কারখানার সামনে অবস্থান নেন শ্রমিকরা। এ সময় গার্মেন্টস সেকশনের শ্রমিকদের কারখানায় প্রবেশ করা বন্ধ করে দেয়া হয়। সাড়ে ৮টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

খবর পেয়ে জেলা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি জাহিদুল ইসলাম, এএসপি জিনিয়ার নেতৃত্বে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের একদল মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে। পরে কারখানার পরিচালক দেলোয়ার হোসেনসহ মালিকপক্ষ প্রতিনিধি মঙ্গলবার সন্ধ্যার মধ্যে বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

জেলা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি জাহিদুল ইসলাম বলেন, আপাতত শ্রমিকরা শান্ত রয়েছে। মালিকপক্ষ কথা দিয়েছেন আজকের (মঙ্গলবার) মধ্যে বেতন-ভাতা পরিশোধ করবেন।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ