সিলেটের ওসমানীনগর উপজেলায় ৬ জন হিন্দু ধর্মের লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তারা স্ব ইচ্ছায়, স্বজ্ঞানে গত সোমবার ইসলাম ধর্ম গ্রহন করে সিলেট নোটারি পাবলিকের মাধ্যমে ধর্মান্তরিত হন।
ইসলাম ধর্ম গ্রহন কারীরা হচ্ছেন, ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের মৃত রাধা রসন রায়ের পুত্র রাধীকা রায় (বর্তমান নাম আব্দুল্লাহ মোহাম্মদ), রাধীকা রায়ের স্ত্রী সিন্দু রানী রায় (বর্তমান নাম খাদিজাতুল কুবরা), রাধীকা রায়ের পুত্র নিথিশ রায় (বর্তমান নাম আব্দুল্লাহ ওমর), নিথিশ রায়ের স্ত্রী ঝুমা রাণী রায় (বর্তমান নাম উম্মে কুলসুম), নিথিশ রায়ের দুই পুত্র সজীব রায় (বর্তমান নাম আব্দুল্লাহ জায়েদ) ও সূর্য রায় (বর্তমান নাম আব্দুল্লাহ হোবাইদ)।
২০০৪ সালের জানুয়ারি মাসের ২৫ তারিখ রাধীকা রায়ের আরো ২ মেয়ে জোসনা বেগম ও মরিয়ম খান ইসলাম ধর্ম গ্রহণ করেন। তাদের মাঝে ইসলাম ধর্মের আচার আচরণ দেখে তারা ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম ধর্মে দীক্ষিত হন বলে জানিয়েছেন তারা ।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন