অসুস্থ মা’কে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করল ছেলে! (ভিডিও) - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

অসুস্থ মা’কে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করল ছেলে! (ভিডিও)

Share This

বহুদিন ধরে অবস্থায় বিছানায় পরে ছিলেন অসুস্থ মা। নানা ধরনের চিকিৎসা করালেও কিছুতেই সেরে উঠছিলেন না তিনি। অসুস্থ মাকে নিয়ে বেশ বিরক্ত ছিল ৩৬ বছর বয়সী ছেলে প্রফেসর সন্দীপ নাথওয়ানি। মায়ের অসুস্থতাকে কেন্দ্র করে স্ত্রীর সাথে নিত্য ঝামেলা লেগেই থাকত। 

শেষমেশ সব ঝামেলায় ইতি টানতে, মাকেই পৃথিবীতে সরিয়ে দেওয়ার প্ল্যান কষে ছেলে! আর প্ল্যান অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর সকাল বেলা সূর্য উঠার আগেই ছাদ থেকে মাকে ঠেলে ফেলে দিয়ে হত্যাকরে সন্দীপ! ঘটনাটি ঘটেছে ভারতের রাজকোটে!

ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া ছবি অনুযায়ী, মাকে ধরে ধরে সিঁড়ি দিয়ে ছাদে নিয়ে যাচ্ছেন সন্দীপ। তারপর নেমে আসছেন একাই। কিছুক্ষণ পরে প্রতিবেশি এসে জানান দেয়, তার মা নিচে পড়ে আছেন।

পুলিশের হাতে সিসিটিভি ফুটেজ আসার পরই, সন্দীপকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। প্রথমে পুরো ঘটনাটি অস্বীকার করলেও, পরে নিজের দোষ স্বীকার করেন তিনি।

পুলিশকে জানান, মায়ের অসুস্থতা নিয়ে বিরক্ত ছিলাম। বাড়িতে অশান্তিও লেগে থাকত। আর উপায় না দেখে মাকে ছাদ থেকে ঠেলে ফেলে দিই!

আপাতত পুলিশের হেফাজতে রয়েছেন সন্দীপ। তার বিরুদ্ধে ভারতীয় পিনাল কোডের ৩০২ ধারায় (খুনের শাস্তি) ফৌজদারি মামলা করা হয়েছে।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই: