প্রেম মানে না কোনো বাধা, প্রমাণ করলেন তারা - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

প্রেম মানে না কোনো বাধা, প্রমাণ করলেন তারা

Share This

প্রেম মানে না কোনো বাধা। এ কারণে প্রেমিক-প্রেমিকা কত কিছুই না করে থাকেন। যে জন্য বিভিন্ন সময় তাদেরকে ঘিরে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়ে থাকে। এ ধারাবাহিকতায় এমনি একটি ঘটনা ঘটেছে সিলেট জকিগঞ্জ উপজেলায়। জকিগঞ্জ থানায় এলাকাবাসীর সহযোগিতায় এক প্রেমিক যুগলের বিয়ে সম্পন্ন করেছে পুলিশ।

শুক্রবার (৫ জানুয়ারি) ৩ লক্ষ টাকা কাবিননামায় এ বিয়ে সম্পন্ন করেন জকিগঞ্জ থানাও ওসি হাবিবুর রহমান হাওলাদার।

গণমাধ্যমে প্রকাশিত সূত্র মতে জানা গেছে, সিলেট জকিগঞ্জ উপজেলার দরিয়াপুর গ্রামের বাসিন্দা আব্দুল জলিলের মেয়ে সালমা বেগম (১৯) এর সঙ্গে পার্শ্ববর্তী এলাকা সোনাসার গ্রামের বাসিন্দা আতাউর রহমানের ছেলে জাকির হোসেন (২৫) এর মধ্যে দীর্ঘ ৩ বছর থেকে ভালোবাসার সম্পর্ক চলে আসছিল।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) আনুমানিক রাত ১০টার দিকে প্রেমিক জাকির হোসেন তার প্রাণ প্রিয় প্রেমিকা সালমার বাড়িতে গেলে এ সময় স্থানীয়রা তাদের আটক করে। 

এরপর স্থানীয়রা জাকির ও সালমার মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে জানলে তাদের বিয়ে দিতে চাইলে প্রেমিক-প্রেমিকা তাতে রাজি হয়ে যান। তবে সমস্যা তৈরি হয় মোহরানা নিয়ে এটি তর্কবির্তক পর্যন্ত গড়ায়। এমন পরিরিস্থিতি সৃষ্টি হলে এলাকাবাসী প্রেমিক যুগলকে জকিগঞ্জ থানায় নিয়ে আসেন।

এরপরে প্রেমিক-প্রেমিকা পরিবারের উপস্থিতিতে জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার উভয় পরিবারের সম্মতিক্রমে ৩ লক্ষ টাকা মোহরানা ধার্য করে কাজী ঢেকে জাকির ও সালমার বিয়ে পড়িয়ে দেন।

এ সময় থানায় স্থানীয় জনপ্রতিনিধি ও অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিয়ের সম্পন্ন হলে উভয়পক্ষের মধ্যে মিষ্টি মুখ করানো হয়।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই: