বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারান্তরীণ নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে পূর্বঘোষিত সমাবেশ স্থগিত করে দু'দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
সোমবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা করেন।
তিনি বলেন, আগামী শুক্রবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শুধু ঢাকা বিএনপির উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে। এছাড়া ৯ ফেব্রুয়ারি একই দাবিতে ঢাকা মহানগরী বাদে দেশের অন্য জায়গায় প্রতিবাদ কর্মসূচি পালিত হবে।
উল্লেখ্য, আগামী ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার এক বছর পূর্ণ হচ্ছে খালেদা জিয়ার। ওইদিন দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি।
গত বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের কারাদণ্ড হয় খালেদা জিয়ার। এরপর থেকে তিনি পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারে রয়েছেন।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন