মোস্তাফিজ বল না করার কারণ জানালেন মাশরাফি - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

মোস্তাফিজ বল না করার কারণ জানালেন মাশরাফি

Share This

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ২৮ রানে জয় পেয়েছে বাংলাদেশ। মূলত ইমরুল কায়েসের দুর্দান্ত ইনিংসের কারনে এমন জয়ের দেখা পেল টাইগার বাহিনী। বাংলাদেশের দেয়া ২৭২ রানের লক্ষে খেলতে নামলে জিম্বাবুয়ে শিবিরে প্রথম আঘাত হানেন মোস্তাফিজুর রহমান। চিপাস ঝুয়াওকে বোল্ড করেন তিনি, তবে ১০ ওভার না করে মোট ৮ ওভার বল করেছেন মোস্তাফিজ।

মোস্তাফিজের বল কম করার কারন জানিয়েছেন মাশরাফি। তিনি বলেন, ‘কনুইয়ে হালকা ব্যথা আছে মোস্তাফিজের। এই কারণে তাঁকে দিয়ে সবগুলো ওভার শেষ করতে পারিনি। তবে আমাদের বাকী বোলাররা দারুণ বল করেছে, বলতেই হবে।’

ইমরুলের ব্যাটিং নিয়ে তিনি বলেন, ‘দিনশেষে জয় পাওয়াটা গুরুত্বপূর্ণ। আমরা শুরুতেই অনেক বেশি উইকেট হারিয়েছি। অনেক বেশি চাপেও ছিলাম শুরুতে। কিন্তু ইমরুল খুব ভাল ব্যাটিং করেছে। আমাদের উপর থেকে চাপ সরিয়ে নিয়েছে।’

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ