স্পোর্টস ডেস্ক: নেইমার পিএসজিতে পাড়ি জমানোর পর থেকেই তার বিকল্প হিসেবে আরেক ব্রাজিলিয়ান কৌতিনহোর পেছনে লেগে আছেন বার্সা কর্মকর্তারা। একাধিকবার দাম হাঁকিয়েও চলতি মৌসুমের শুরুতে তাকে পায়নি। তবে আশা হারায়নি কাতালান ক্লাবটি। তবে মৌসুমের শুরুতে সেটা আর হয়ে উঠেনি। শেষ পর্যন্ত লিভারপুলেই থেকে যান এ ব্রাজিলিয়ান। এরপর মৌসুমের অর্ধেকটা কেটে গেছে। এরমধ্যে আরেক ব্রাজিলিয়ান পাওলিনহোকে দলে ভিড়িয়েছে কাতালান জায়ান্টরা।
সময়ের সঙ্গে কৌতিনহো ইস্যুও অনেকটা ঢাকা পড়ে যায়। তবে মধ্যবর্তী দলবদলের হাওয়া বইছে ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায়। তবে কৌতিনহোর বার্সায় যোগ দেওয়ার ইস্যুটা আরো উসকে দিয়েছে বিখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকি। তাদের ওয়েবসাইটে নতুন বছরের জন্য ক্রেতা-ভক্তদের শুভেচ্ছা জানিয়েছে। সেখানে এক বিজ্ঞাপন দেখে রীতিমত চমকে উঠছেন ভক্তরা। বিজ্ঞাপনে লেখা, ‘ন্যু ক্যাম্পকে আলোয় আলোকিত করতে প্রস্তুত ফিলিপে কৌতিনহো। এই জাদুকরের নাম লেখা ২০১৭-১৮ মৌসুমের বার্সেলোনা ক্রীড়াসামগ্রী সংগ্রহ করুন এখনই। বার্সার ক্রীড়াসামগ্রী প্রস্তুত করে নাইকি।
লিভারপুল থেকে ফিলিপে কৌতিনহোকে বার্সেলোনায় টানতে ক্লাব বার্সেলোনাকে গুনতে হবে বড় অঙ্কের অর্থ। ইউরোপীয়ান গণমাধ্যমের খবর, ২৫ বছর বয়সী তারকার জন্য বার্সেলোনাকে গুণতে হবে ১৩০ মিলিয়ন পাউন্ডের আশপাশে।
কৌতিনহোকে ছাড়তে বার্সার কাছে রেকর্ড পরিমাণ ট্রান্সফার ফি দাবি করবে লিভারপুল, এমন সংবাদও প্রকাশ করেছে ইংলিশ গণমাধ্যম। চুক্তি শেষ হবার পর এই অ্যাটাকিং মিডফিল্ডারের সঙ্গে চুক্তি নবায়নে কোনো আগ্রহ নেই অল রেড কোচ ইয়ুর্গেন ক্লপের, এমন খবরও প্রকাশ পেয়েছে। ইপিএলে বার্নলির বিপক্ষে ম্যাচের আগে লিভারপুলের টিম বাসে নেয়া হয়নি কৌতিনহোকে। তাই ইংল্যান্ড ছেড়ে তার স্পেনে পাড়ি জমানোর বিষয়টি অনেকটাই নিশ্চিত।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন