নোকিয়াসহ যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

নোকিয়াসহ যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

Share This

নিউজ ডেস্ক: আমরা কমবেশি সবাই হোয়াসঅ্যাপ ব্যবহার করে থাকি। অনেকদিন থেকেই হোয়াটসঅ্যাপ কিছু কিছু মোবাইলের পুরনো ভার্সনে কার‌্যক্রম বন্ধ করে দিচ্ছে। এবার এই খড়গ পড়ছে ব্ল্যাকবেরি ওএস, ব্ল্যাকবেরি ১০, উইন্ডোজ ফোন ৮.০ এবং এর চেয়ে পুরাতন অপারেটিং সিস্টেমে।

এক ব্লকপোস্টে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, আগামী ৩১ ডিসেম্বর থেকে ব্ল্যাকবেরি ওএস, ব্ল্যাকবেরি ১০, উইন্ডোজ ফোন ৮.০ এবং এর চেয়ে পুরাতন অপারেটিং সিস্টেমে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবে না।

এছাড়া, ২০১৮ সালের ৩১ ডিসেম্বর থেকে নোকিয়াএস৪০ ভার্সনেও হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে।

এর আগে এ বছরের ৩০ জুন নোকিয়ার মডেল সিমবিয়ান এস৬০ এই অ্যাপ বন্ধ হয়ে যায়।

ব্ল্যাকবেরি এবং উইন্ডো ফোনে আপডেট ভার্সন না থাকার কারণে এগুলোতে হোয়াটসঅ্যাপ বন্ধ করে দেওয়া হচ্ছে। এই ফোনগুলোতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চাইলে অপারেটিং সিস্টেম আপডেট করতে হবে অথবা নতুন ফোন কিনতে হবে।

হোয়াটসঅ্যাপের সিস্টেমের প্রাইভেসির সিস্টেমকে আরো শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

২০১৬ সালে বন্ধ হয়ে যায় উইন্ডোজ ফোন৭, অ্যানড্রয়েড ২.১, অ্যানড্রয়েড২.২ এবং আইওএস এর মতো ওএস ভার্সনে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যায়।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই: