রোনালদো + ১০০ মিলিয়ন ইউরো = নেইমার! - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

রোনালদো + ১০০ মিলিয়ন ইউরো = নেইমার!

Share This
রোনালদো + ১০০ মিলিয়ন ইউরো = নেইমার

স্পোর্টস ডেস্ক: ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ দলবদলের রেকর্ডটি তার দখলে। গ্রীষ্মের দলবদল মৌসুমের পুরোটা জুড়েই ছিলেন তিনি। পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারকে নিয়ে নতুন করে গুঞ্জন উঠেছে রিয়াল মাদ্রিদকে ঘিরে। বছরের শেষ দিকে সেই নেইমার আলোচনায় থাকবেন না, তা কি হয়!

শুধু আলোচনাই নয়, বছরের শেষ দিকে স্প্যানিশ পত্রিকা ডিয়ারিও গোল দিল চমকপ্রদ এক তথ্য। নেইমারকে পেতে ক্রিস্টিয়ানো রোনালদো প্লাস ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব করতে যাচ্ছে রিয়াল!

গত মাস দুয়েক ধরেই নেইমার ও রিয়ালকে জড়িয়ে গুঞ্জন উঠেছে। গুঞ্জনটি ক্রমেই দানা বাঁধছে। রিয়াল মাদ্রিদ যে নেইমারকে পেতে মরিয়া, সেটা এরই মধ্যে স্পষ্ট হয়ে গেছে। রিয়াল অধিনায়ক সার্জিও রামোস থেকে শুরু করে নেইমারের স্বদেশি কাসেমিরো পর্যন্ত বলে দিয়েছেন, নেইমারকে রিয়ালে স্বাগত জানাতে তৈরি তারা।

রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ তো প্রকাশেই বার্নাব্যুতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন নেইমারকে। ব্রাজিলিয়ান তারকাকে ব্যালন ডি’অর জয়ের লোভ পর্যন্ত দেখিয়েছেন রিয়াল সভাপতি! গত ৭ ডিসেম্বর পঞ্চম বারের মতো ব্যালন ডি’অর জেতেন ক্রিস্তিয়ানো রোনালদো। সেদিনই প্রকাশ্যে নেইমারকে রিয়ালে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে পেরেজ বলেন, ‘বার্নাব্যুতে এলে নেইমারের ব্যালন ডি’অর জয়ের সুযোগ বাড়বে।’

পেরেজের এই বক্তব্যের সূত্র ধরে তার কদিন পরই এক বোমা ফাটায় ডিয়ারি গোল। স্পেনের পত্রিকাটি দাবি করে, ক্রিস্টিয়ানো রোনালদোকে পিএসজিকে দিয়ে নেইমারকে দলে নেওয়ার পরিকল্পনা আঁটছে রিয়াল। মানে নেইমার ও রোনালদোকে অদলবদল করতে চাইছে রিয়াল।

ডিয়ারিও গোল-এর এই খবরের পরপরই আবার স্পেনের ক্রীড়া সাময়িকী ডন ব্যালন দেয় নতুন এক তথ্য। সাময়িকীটি জানায়, নেইমারের বাবার সঙ্গে গোপন বৈঠক করেছেন রিয়াল সভাপতি। বৈঠকে তারা নাকি চুক্তির বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন। বলা হয়, কথা বার্তা পাকা হয়েছে, পিএসজি ছেড়ে নেইমার রিয়ালে ঠিকানা গড়বেন ২০১৯ সালে। চুক্তিটা হবে ২৫০ মিলিয়ন ইউরোর।

কিন্তু ডন ব্যালনের এই খবরকে উড়িয়ে দিয়ে নিজেদের দাবিকৃত ‘অদলবদল’ চুক্তির বিষয়টিই নতুন করে তুলে ধরল ডিয়ারিও গোল। তবে এবার জানাল, শুধু অদলবদল চুক্তিই হবে না। ২৫ বছর বয়সী নেইমারকে পেতে ৩২ বছর বয়সী ক্রিস্তিয়ানো রোনালদোকে তো দেবেই, সঙ্গে বাড়তি ১০০ মিলিয়ন ইউরো দিতেও রাজি রিয়াল।

নেইমারের জন্য রোনালদো+ ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেওয়ার পরিকল্পনাই নাকি হাতে নিয়েছে মাদ্রিদ জায়ান্টরা। এটা শুধু ট্রান্সফার চুক্তির বিষয়। নেইমার পিএসজিতে এখন যে বেতন পান, রিয়াল নাকি তার চেয়েও বেশি বেতন দেওয়ার প্রস্তাব করতে যাচ্ছে!

টাকার লোভ দেখিয়েছেন বার্সেলোনা থেকে নেইমারকে নিয়ে এসেছে পিএসজি। রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর ট্রান্সফার চুক্তির পাশাপাশি নেইমারকে ব্যক্তিগত বিমান দিয়েছে। করে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়। পিএসজি ব্রাজিলিয়ান তারকাকে বছরে বেতন দিচ্ছে ৪৫ মিলিয়ন ইউরো।

ডিয়ারিও গোল জানিয়েছে, রিয়াল নেইমারকে আরও বেশি বেতন দেওয়ার পরিকল্পনা করছে! মানে যে টাকার লোভ দেখিয়ে নেইমারকে কাবু করেছিল পিএসজি, রিয়ালও সেই টাকার টোপ ফেলেই শিকার করতে চাইছে অিনেক আকাঙ্খার ‘নেইমার’ শিকার!

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই: