সিলেটে করোনা সন্দেহে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হওয়া আরো ৩ জনের করোনা পরীক্ষার রিপোর্ট এসেছে। তাদের ৩ জনেরই করেনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। আর তারা এখন অনেকটা সুস্থ। তাই তাদেরকে আজ বাসায় পাঠানো হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।
তিনি বলেন, সোমবার পর্যন্ত হাসপাতালে ৫ জন রোগী ছিলেন। এদের মধ্যে ৩ জনের নমুনা সংগ্রহ করে রবিবার ঢাকায় পাঠানো হয়। তাদের ৩ জনেরই করেনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তারা এখন অনেকটা সুস্থ। তাই তাদেরকে আজ বাসায় পাঠানো হবে।
রিপোর্ট আসা ৩ জনের মধ্যে একজন হলেন ঢাকার এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র। গত শনিবার রাতে ঢাকা থেকে সিলেটে আসার পথে অসুস্থবোধ করলে তিনি বাড়ি না গিয়ে সোজা শামসুদ্দিন হাসপাতালে চলে আসেন এবং শনিবার রাত থেকেই এই হাসপাতলের কোয়ারেন্টিন বিভাগে তিনি চিকিৎসাধিন আছেন।
আরেকজন, ৮০ বছরের এক বৃদ্ধের নিউমোনিয়া জ্বর ও সর্দি-কাশি থাকায় তাকে ৩ দিন আগে সিলেট ওসমানী হাসাপাতাল থেকে শামসুদ্দিন হাসপাতালে পাঠানো হয়। -সিলেটভিউ২৪ডটকম
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন