সিলেটে ৫৫ কোটি টাকা ব্যয়ে ভূ-গর্ভস্থ বিদ্যুৎ লাইনের উদ্বোধন - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

সিলেটে ৫৫ কোটি টাকা ব্যয়ে ভূ-গর্ভস্থ বিদ্যুৎ লাইনের উদ্বোধন

Share This

সিলেটে বাংলাদেশ পাওয়ার ডেভলপমেন্টের অর্থায়নে ও সিসিকের উদ্যোগে সিলেটে ভূ-গর্ভস্থ বিদ্যুৎ সরবরাহের লাইন নির্মাণের উদ্বোধন করেছেন সিসিক মেয়র আরিফ। প্রায় ৫৫ কোটি টাকা ব্যায়ে প্রাথমিকভাবে নগরীতে ৭ কি.মি ভূ-গর্ভস্থ বিদ্যুৎ সরবরাহের লাইন নির্মাণ করা হবে।

আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে সিসিকের উদ্যোগে আম্বরখানায় আন্ডার গ্রাউন্ড বৈদ্যুতিক লাইনের উদ্বোধন করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় তিনি বলেন, ভূ-গর্ভস্থ বৈদ্যুতিক লাইন নির্মান আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিলো। নাগরিক ভোগান্তি কমাতে প্রায় ৫৫ কোটি টাকা ব্যায়ে নগরীর ৭ কি.মি রাস্তায় আন্ডার গ্রাউণ্ড বৈদ্যুতিক নির্মাণ করা হবে।

তিনি জানান, সিলেট নগরীর ইলেক্ট্রিক সাপ্লাইস্থ বিদ্যুৎ সাব স্টেশন কেন্দ্র থেকে শুরু হয়ে ভূ-গর্ভস্থ বিদ্যুৎ সরবরাহের লাইন আম্বরখানা হয়ে যাবে চৌহাট্টায়। সেখান থেকে একটি লাইন যাবে নগরীর জিন্দাবাজার হয়ে সিটি কর্পোরেশনের দিক দিয়ে সিলেট সার্কিট হাউজ পর্যন্ত। আরেকটি লাইন চৌহাট্টা থেকে রিকাবীবাজার হয়ে ওসমানী হাসপাতাল পর্যন্ত নির্মাণের উদ্যোগ নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন।

তিনি জানান, আন্ডার গ্রাউন্ড বৈদ্যুতিক লাইন নির্মাণের ফলে দূর্ঘটনা থেকে রক্ষা পাবে সিলেটবাসী। তারের জঞ্জাল কমিয়ে নগরীকে একটি স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে পুরো নগরীকে আন্ডার গ্রাউন্ড বৈদ্যুতিক লাইনের আওতায় আনা হবে।

এসময় সিসিকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই: