স্পোর্টস ডেস্ক: বছরের শেষ ম্যাচে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা রবার্তো ফিরমিনো। স্বভাবসূলভ বক্সের বাইরে থেকে দর্শনীয় গোলের সাথে গোলে সহায়তাও করেছে কৌতিনহো। আক্রমন ভাগের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ গোল না পেলেও করেছেন জোড়া অ্যাসিস্ট।
আর সেরা তিন তারকার জ্বলে উঠার দিনে ইংলিশ প্রিমিয়ার লিগে বছরের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে লিভারপুল। নিজেদের মাঠ আনফিল্ডে সোয়ানসি সিটিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।
ম্যাচের বাকি দুটি গোল করেন আরনলড ও আলেক্স-ওলেক্স-চেম্বারলাইন। এই ম্যাচের পর বেশি মাইলফলক স্পর্শ করেছে লিভারপুল।
১. চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে লিভারপুলের গোল ৭৫টি। তাদের সামনে আছে কেবল পিএসজি (৮৯) ও ম্যানসিটি (৭৭)।
২. সোয়ানসি সিটির বিপক্ষে লিভারপুলের জয়টি ছিল ৫-০ গোলের। এর মাধ্যমে চলতি মৌসুমে ৪ বার প্রতিপক্ষকে ৫ কিংবা তার বেশি গোল দিল লিভারপুল।
৩. ফিলিপ কৌতিনহো সব মিলিয়ে প্রিমিয়ার লিগে ১৯টি গোল করেছে ডি বক্সের বাইরে থেকে। তার থেকে বেশি করেছে শুধু মাত্র জেরার্ড (৩৩)।
৪. ক্লপের অধিনে রবার্তো ফিরমিনো সব মিলিয়ে ৬৩টি গোলে অবদান রেখেছে যা এই সময়ের মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে গোল ৩৮টি এবং অ্যাসিস্ট ২৫টি।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন