নিজস্ব প্রতিবেদক: আগামীকাল বৃহস্পতিবার থেকে সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান অনুর্ধ্ব ১৯ দলের ব্যাট-বলের লড়াই। সকাল ৯টায় শুরু হবে উদ্বোধনী খেলা। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
উদ্বোধনী খেলার আগে বুধবার সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্র্যাকটিসে ঘাম ঝরায় বাংলাদেশ দলের যুবারা। আর বেলা ২টায় অনুশীলনে নামবে আফগানিস্তান দল।
আগামী ৩০ সেপ্টেম্বর এবং ২, ৪ ও ৬ অক্টোবর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের অন্য ম্যাচগুলো। -সময়ের সংলাপ24/ডি-এইচ

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন