প্রিয় বান্ধবী রিশা হত্যার ন্যায় বিচার চায় সহপাঠীরা - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

প্রিয় বান্ধবী রিশা হত্যার ন্যায় বিচার চায় সহপাঠীরা

Share This
দুরবৃত্তদের ছুরির আঘাতে আহত হয়ে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের মেধাবী ছাত্রী সুরাইয়া আক্তার রিশা(১৫) সব ছেড়ে চলে গেছে জীবনের ওপারে মৃত্যুর কাছে হেরেগিয়ে। সকাল সাড়ে ৯টার পর রিশার মৃত্যুর খবর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে পৌঁছালে তার সহপাঠীরা কান্নায় ভেঙে পড়ে। ক্লাস রেখে বেরিয়ে আসে রাস্তায়। তারা সড়ক অবরোধ বোঝে না। তারপরও সড়কে দাঁড়িয়ে প্রতিবাদ জানায়, বিচার চায় রিশা হত্যার। 

ছবি আঁকার কাগজেই তারা কাঁচা হাতে লেখে প্লাকার্ড-‘উই ওয়ান্ট জাস্টিস ফর রিশা’। তারা জানে না কিভাবে বিচার চাইলে বিচার পওয়া যায়। তাই তারা কখনও একসঙ্গে জড়ো হয়, কখনও বিচারে দাবিতে স্লোগান দেয় আবার কখনও রাস্তার ওপর বসে প্লাকার্ড উঁচিয়ে বিচার চায়। তারা দিশেহারা সহপাঠীকে হারিয়ে। প্রতিবাদের ভাষায় তা স্পষ্ট। স্পষ্ট তাদের অবয়বে।



রিশার সহপাঠী উমাইয়া স্কুলের সামনে নিজ হাতে লেখা একটি ব্যানার নিয়ে দাঁড়িয়ে গেছে বিচারের দাবিতে। ব্যানারে লেখা ‘রিশা হত্যার বিচার চাই।’ 

প্রিয় বান্ধবীকে হারিয়ে তারা আর কিছুই বলতে পারে না। শুধু তাদের একটিই কথা ,‘ বিচার চাই , বিচার চাই;। আমাদের বান্ধবী দুর্বৃত্তের ছুরিকাঘাতে মারা গেছে। আমরা হত্যাকারীর বিচার চাই।