ছাত্রলীগের অপকর্মে আবারো আলোচনায় টিলাগড়! - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

ছাত্রলীগের অপকর্মে আবারো আলোচনায় টিলাগড়!

Share This
সিলেট ছাত্রলীগে একের পর এক অঘটনের জন্ম দিচ্ছে টিলাগড়। সর্বশেষ বৃহস্পতিবার বিকালে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপুর কারামুক্তি নিয়ে সিলেট কেন্দ্রীয় কারাগারে কারারক্ষীদের সাথে বিবাদে জড়ায় তারা।

যার ফল হিসেবে শুক্রবার স্থগিত থাকা কমিটির সহ সভাপতি সহ ৪জন এবং সিলেট এমসি কলেজ ও সরকারী কলেজ ছাত্রলীগের ৪ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্র। যারা প্রত্যেকেই ছাত্রলীগের টিলাগড় গ্রুপের সাথে জড়িত।

এ ঘটনায় আবারো সিলেটের রাজনীতিতে আলোচনায় টিলাগড়। সিলেটের বিভিন্ন এলাকায় ছাত্রলীগের সংগঠনবিরোধী ঘটনা ঘটলেও এসবের বেশিরভাগই ঘটে নগরীর টিলাগড় এলাকায়। আর টিলাগড়কেন্দ্রিক বেশ ক’টি ঘটনার কারণেই স্থগিত রাখা হয়েছে থাকা সিলেট জেলা ছাত্রলীগের কমিটি।

এরআগে টিলাগড়েই দু’গ্রুপের এক সংঘর্ষের ঘটনায় আহত হন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী। এ ঘটনায় টিলাগড়ের রাজনীতির সাথে সম্পৃক্ত জেলা ছাত্রলীগের তিন নেতাকে সাময়িক বহিস্কারও করা হয়।

ঐতিহ্যবাহী এমসি কলেজেও অতিসম্প্রতি দিনদুপুরে ছাত্রলীগের প্রকাশ্য অস্ত্রবাজি ও কর্মীদের হামলা-পাল্টাহামলার ঘটনা ঘটে। এতে আহতও হয় অনেকে। এ ঘটনার তদন্তে কেন্দ্রীয় ছাত্রলীগের কয়েকজন একটি প্রতিনিধিদল সিলেট আসে। ঘটনার ব্যাপারে এমসি কলেজ কর্তৃপক্ষ ও ছাত্রলীগ নেতাকর্মীসহ বিভিন্ন মহলের সাথে কথা বলে প্রতিনিধিদলে সদস্যরা ঢাকায় যান। তাদের তদন্তে ওঠে আসে টিলাগড়ে সংঘটিত একের পর এক বিতর্কিত ঘটনার সাথে জড়িত বেশ কয়েকজন ছাত্রালীগ নেতার নাম যারা জেলা ছাত্রলীগের স্থগিত গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে রয়েছেন।