আজ শুক্রবার (৮ই ফেব্রুয়ারি) ফাইনাল দিয়ে পর্দা নামবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের। ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটস। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাতটায়।
বিপিএলের এবারের আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। বিপিএলের পাশাপাশি বেশ কয়েকটি বিদেশি ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলে ভেড়াচ্ছেন আফ্রিদি।
এবার বিপিএল নিয়ে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন আফ্রিদি। তিনি বলেন, ‘প্রথমেই আমি বিপিএলের আয়োজকদের অভিনন্দন জানাতে চাই। কাঠামোগত দিক থেকে দারুণ একটি ইভেন্ট ছিল এটি। সামনের বছরের জন্যও তাদের প্রতি আমার শুভকামনা।’
এছাড়াও নিজের পছন্দের খেলোয়াড়ের নাম জানিয়েছেন আফ্রিদি। বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবালের সঙ্গে এর আগে পিএসএলের দল পেশোয়ার জালমিতে খেলার অভিজ্ঞতা আছে তার।
তামিমের প্রসঙ্গে আফ্রিদি বলেন, ‘প্রফেশনাল ক্রিকেটার হিসেবে আমরা যথেষ্ট ক্রিকেট একসাথে খেলেছি। কোন সন্দেহ ছাড়াই তামিম আমার খুব পছন্দের খেলোয়াড়। সে (এই বিপিএলে) ভালও করেছে। আমি মনে করি তার (তামিমের) পারফর্মেন্স (দলের সাফল্যে) বিশাল ব্যবধান তৈরি করেছে। স্মিথ চলে যাওয়ার পর আমাদের এমনই একজনকে দরকার ছিল।’
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন