গোলাপগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, চালক আহত - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

গোলাপগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, চালক আহত

Share This

সিলেটের গোলাপগঞ্জে ট্রাক নিয়ন্ত্রণ হরিয়ে খাদে পড়ে চালক গুরুতর আহত হয়েছেন। রোববার দুপুর সাড়ে ১২ টায় সিলেট জকিগঞ্জ সড়কের উপজেলার সদর ইউনিয়নের লংলি পুল নামক স্থানে এ ঘটনাটি ঘটে। ঘটনার পর স্থানীয়রা ট্রাক চালককে আশংকাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত চালকের নাম ছনর আলী(৩০)। তিনি বিশ্বনাথ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। বিস্তারিত পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী জসিম উদ্দিন জানান, রোববার দুপুরে একটি ট্রাক সিলেট থেকে কানাইঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চৌঘরী এলাকার লংলী পুল নামক এসে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সিলেট-জকিগঞ্জ সড়কের পাশের খাদে পড়ে যায়। ট্রাক চালকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই: