নারী দিবসে মুশফিকের বার্তা - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

নারী দিবসে মুশফিকের বার্তা

Share This

বিশ্বে সকল পেশার সকল নারীদের প্রতি শ্রদ্ধা জানাতেই ৮ মার্চ সারা বিশ্বব্যাপী নারী দিবস পালন করা হয়। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। পুরো দিন জুড়ে চলে নানান আয়োজন। এর বাইরে নন বাংলাদেশের ক্রিকেটাররাও। বিশ্ব নারী দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

ফেসবুকে নিজের ভেরিফাইড পেজ থেকে একটি ছবিসহ নারী দিবসের পোস্ট দেন। ছবিতে এক সঙ্গে মুশফিকের জীবনের তিন গুরুত্বপূর্ণ নারীকে এনেছেন তিনি। একটি ছবিতে মা, একটিতে শাশুড়ি ও একটিতে স্ত্রী জান্নাতুল কিয়াফাত মন্ডি। 

ছবির ক্যাপশনে মুশফিক লেখেন, ‘পৃথিবীর সকল নারীদের প্রতি রইলো নারী দিবসের শুভেচ্ছা। এখানে রয়েছে (ছবিতে) আমার জীবনের কয়েকজন শক্ত স্তম্ভ যাদের জন্য আমি এই দিনটি উদযাপন করি। সবাইকে ভালোবাসি।’

বর্তমানে দলে সঙ্গে আছেন নিউজিল্যান্ডে। যদিও পাজরের ও কব্জির ইনজুরিতে খেলতে পারেননি প্রথম দুটি টেস্ট। 

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ