লালাবাজারে নির্যাতিত দুই যুবকের মুক্তি নিয়ে অপপ্রচার, ক্ষোভ - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

লালাবাজারে নির্যাতিত দুই যুবকের মুক্তি নিয়ে অপপ্রচার, ক্ষোভ

Share This

সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে বিবিদইল গ্রামে চোর সন্দেহে গত ২৪ সেপ্টেম্বর রাতে আল ইমরান ও ইমরান আহমদ নামের দুই যুবককে আটক করে মারপিট করা হয়। পরে তাদেরকে সোপর্দ করা হয় দক্ষিণ সুরমা থানায়। পরবর্তীতের এ দুই যুবককে লালাবাজার ইউপি চেয়ারম্যান পীর মো. ফয়জুল হক নিজের জিম্মায় থানা থেকে ছাড়িয়ে আনেন। এ ঘটনায় একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ ওঠেছে।

থানা থেকে আর্থিক লেনদেনের মাধ্যমে দুই যুবককে ছাড়িয়ে আনা হয় বলে অপপ্রচার চালাচ্ছে ওই মহলটি। এমন অপপ্রচারে এলাকায় ক্ষোভ বিরাজ করছে।

এ নিয়ে গত ৩০ সেপ্টেম্বর লালাবাজার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে লালাবাজার ইউপি চেয়ারম্যান পীর মো. ফয়জুল হক, সালিশী ব্যক্তিত্ব রৌশন মিয়া, লালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি এডভোকেট মুহিদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফালাকুজ্জামন চৌধুরী জগলু, লালাবাজার ইউপি আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আছাব আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, ইউপি যুবলীগের সভাপতি নিজাম উদ্দিন, লালাবাজার কিন্ডার গার্ডেন স্কুলের সভাপতি আমিনুর রহমান চৌধুরী শিফতা, কিশোর ইমরানের মামা বুলবুল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘দুই যুবককে লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল পুলিশের সাথে কথা বলে নিজের জিম্মায় ছাড়িয়ে এনেছেন। এক্ষেত্রে পুলিশের সাথে কোনো ধরনের আর্থিক লেনদেন হয়নি। একটি মহল নিজেদের স্বার্থ চরিতার্থ করতে অপপ্রচার চালাচ্ছে। তারা এলাকায় অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য অপপ্রচার চালাচ্ছে যে, দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজলকে টাকা দিয়ে ওই দুই যুবককে ছাড়িয়ে আনা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

সভায় বক্তারা এরকম অপপ্রচারের তীব্র নিন্দা জ্ঞাপন করেন অপপ্রচারকারীদের ব্যাপারে সতর্ক থাকতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। -সিলেটভিউ২৪ডটকম

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ