বাংলাদেশকে এশিয়া কাপ জিতাতে পারেন যে ৫ টাইগার - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

বাংলাদেশকে এশিয়া কাপ জিতাতে পারেন যে ৫ টাইগার

Share This

চলতি মাসের ১৫ তারিখে অনুষ্ঠিত হবে ১৪তম এশিয়া কাপ। যাতে মূল পর্বের টিকিট আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ। আসন্ন এশিয়া কাপ টুর্নামেন্ট নিয়ে মাশরাফি নেতৃত্বাধীন দলটি বেশ উৎফুল্ল। অতীতের সুখ স্মৃতি ছাড়াও বর্তমানে সেরা ছন্দে বাংলাদেশ। দলের বর্তমান পারফর্ম বিবেচনায় এবারের আসরে কিছু একটা করে দেখাতে পারে বাংলাদেশি। এমনটাই আশা বিশ্লেষকদের। বাংলাদেশের এই সাফল্য আসতে পারে কয়েকজনের হাত ধরে। 
চলুন দেখে নেয়া যাক কাদের হাত ধরে এশিয়া কাপে সফলতা পেতে পারে বাংলাদেশ।

সাকিব আল হাসান: ওয়েস্ট ইন্ডিজ সফরে পর এশিয়া কাপে সাকিব আল হাসানের অংশগ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু সব শঙ্কাকে দূরে ঠেলে দিয়ে টাইগার অধিনায়ক (টেস্ট ও টি-২০) জানান, এশিয়া কাপ শেষে ছুরি-কাঁচির নিচে বসবেন। কারণ বাংলাদেশ ক্রিকেটে সাকিব বেশ অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটার। দলের জন্য তার উপস্থিতি অনেক বেশি কাম্যের। তা হয়তো হাড়ে হাড়ে অনুধাবন করতে পেরেছেন মিস্টার সেভেন্টি ফাইভ। তাই নিজের কথা বিবেচনা না করেই দেশপ্রেমে পাগল হয়ে বিসিবির মতে সায় দেন। জানান দেন, যতই কষ্ট হোক এশিয়া কাপে অংশ নিবেন।

অতীতের মতো বর্তমানেও দুরন্ত ফর্মে রয়েছেন সাকিব। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ উইকেট অর্জন ছাড়াও তিনটি অর্ধশতক উপহার দিয়েছেন। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ উইকেট শিকার ও ১০ হাজার রান সংগ্রহকারী এই অলরাউন্ডার আসন্ন এশিয়া কাপে দলের জয়ের বড় ভূমিকা রাখতে পারেন। 

মোস্তাফিজুর রহমান: দীর্ঘদিন নিষেধাজ্ঞায় থাকার পরও যেমন অতীতের বোলিং ধার অক্ষণ্ন রেখেছেন পাকিস্তানের মোহাম্মদ আমির। ঠিক তেমনই ইনজুরি থেকে ফিরে নিজেকে ভালোভাবে চেনাচ্ছেন বাংলাদেমের মোস্তাফিজুর রহমান। ইনজুরি পরবর্তীতে হারিয়ে যাওয়ার গুঞ্জনকে বুড়ো আঙুল দেখিয়ে বেশ ফর্মে রয়েছেন তিনি। 

বর্তমানে সাতক্ষীরা এক্সপ্রেস নিয়মিত দারুণ বল করা ছাড়াও ধীরে ধীরে ইয়র্কারে পোক্ত হচ্ছেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩০টি ওয়ানডেতে ৫৬ উইকেট শিকারি মোস্তাফিজ নিশ্চিত এশিয়া কাপে দলের জয়ে দারুণ ভূমিকা রাখবেন। 

তামিম ইকবাল: কথায় আছে পুরান চালে ভাত বাড়ে। তামিম ইকবালের বেলায় এ প্রবাদটি প্রযোজ্য। আন্তর্জাতিক ক্যারিয়ারে শুরুর দিকে যতটা ফর্মে ছিলেন বরং এখন তার চেয়ে কয়েকগুণ বেশি সম্মৃদ্ধশালী তিনি। দলের প্রয়োজনে নিজেকে ম্যাচের সঙ্গে মিলিয়ে নিতে পারেন তামিম। বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে একমাত্র তারই ১১টি সেঞ্চুরি রয়েছে। যার দুটি আসে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে। 

১৮২টি আন্তর্জাতিক ক্রিকেট খেলা তামিম এশিয়া কাপে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। 

মুশফিকুর রহিম: বাংলাদেশ দলের অতীব টেলেন্টেড ক্রিকেটারদের একজন মুশফিকুর রহিম। তার ব্যাটিং নৈপুণ্য বেশ সূক্ষ্ম। মিডল অর্ডারে নেমে বাংলাদেশের অনেক জয়ের সাক্ষী থেকেছেন তিনি। মূলত ম্যাচ বুঝে মিশে যেতে বেশ পটু বগুড়ার এই ক্রিকেটার। দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ (সাকিবও ১৮৮টি ম্যাচ খেলেছেন) ম্যাচ খেলা মুশফিক এশিয়া কাপে দলের প্রয়োজনে দারুণ ভূমিকা রাখতে পারেন।

মাশরাফি বিন মর্তুজা: পরিসংখ্যান বলে, টেস্ট-টি-২০ ফরম্যাটের চেয়ে ওয়ানডে ক্রিকেটে অনেকাংশে সফল বাংলাদেশ। আর সাফল্যের জন্য যার অবদান সবচেয়ে বেশি তিনি হচ্ছেন মাশরাফি বিন মর্তুজা। মাশরাফির নেতৃত্বে আসন্ন এশিয়া কাপে দারুণ চমকের অপেক্ষায় বাংলাদেশ। দারুণ বোলিং ছাড়াও দলকে ব্যাট হাতে সাপোর্ট দিতে প্রস্তুত ম্যাশ।

প্রসঙ্গত, এশিয়া কাপের শুরুর ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।-ক্রিক ট্যা. ও ক্রিক ইনফো.

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ