কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের পাল্টাপাল্টি মিছিল! - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের পাল্টাপাল্টি মিছিল!

Share This

পূর্ব কর্মসূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের নেতাকর্মীরা পাল্টাপাল্টি মিছিল করেছেন।

মঙ্গলবার বেলা ১১টায় কোটা আন্দোলনকারীরা পূর্ব কর্মসূচি অনুযায়ী একটি বিক্ষোভ মিছিল বের করেন। একই সময় ছাত্রলীগের নেতাকর্মীরা সরকারি চাকরিতে কোটা না রাখার সুপারিশকে স্বাগত জানিয়ে একটি মিছিল বের করেন।

বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে কোটা আন্দোলনকারীরা। পরে দুপুর সোয়া ১২টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে মিছিল নিয়ে পৌঁছে স্লোগান দিতে থাকে।

এ সময় কোটা আন্দোলনকারীরা বলেন, তাদের পূর্ব কর্মসূচি অনুযায়ী সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে বিক্ষোভ মিছিল কর্মসূচি আছে। তারই অংশ হিসেবে আজ ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যায়ে বিক্ষোভ মিছিল বের করেছেন তাঁরা।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক বিন ইয়ামিন সাংবাদিকদের বলেন, পাঁচ দফার ভিত্তিতে আমরা ১৭ ফেব্রুয়ারি থেকে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছি। কিন্তু আমাদের ওপর বড় বড় ন্যক্কারজনক হামলা হয়েছে। শহীদ মিনারে আমাদের ওপর হামলা করে স্বাধীনতাকে অবমাননা করা হয়েছে। আমরা এখন তিন দফার ভিত্তিতে কর্মসূচি পালন করছি। তিন দফা দাবির প্রথমটি হলো- পাঁচ দফা দাবির ভিত্তিতে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করতে হবে, দ্বিতীয়- নেতা-কর্মীদের ওপর হামলার বিচার করতে হবে ও তৃতীয়-তাদের বিরুদ্ধে যেসব মিথ্যা মামলা আছে, তা প্রত্যাহার করতে হবে। এসব দাবী সরকার মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

অপরদিকে কোটা আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল বের করলে ছাত্রলীগ নেতা-কর্মীরাও সরকারের সুপারিশকে স্বাগত জানিয়ে মিছিল বের করেন। দুপুর সোয়া ১২টার দিকে তারা ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরির সামনে মিছিল নিয়ে পৌঁছায়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে।

ছাত্রলীগ নেতা-কর্মীরা তাদের স্লোগানে বলেন, আওয়ামী লীগের সরকার বারবার দরকার। একইসঙ্গে তারা ৯ম থেকে ১৩তম গ্রেডের (প্রথম ও দ্বিতীয় শ্রেণি) সরকারি চাকরিতে কোটা না রাখার সুপারিশকে স্বাগত জানান।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ