নিষিদ্ধ হচ্ছেন সাব্বির? - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

নিষিদ্ধ হচ্ছেন সাব্বির?

Share This

একের পর নারীঘটিত বিষয়ে বিতর্কিত জাতীয় ক্রিকেট দলের সাব্বির রহমান। এর সঙ্গে যুক্ত হয়েছেন নাসির হোসেন ও মোসাদ্দেক হোসেন। যে কারণে আজ শনিবার (১ সেপ্টেম্বর) জাতীয় দলের এই তিন ক্রিকেটারকে ডাকা হয়েছিল বিসিবির শুনানিতে।

ডিসিপ্লিনারি কমিটির শুনানিতে সাব্বির রহমানকে ৬ মাস আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করার সুপারিশ করেছে কমিটি। একইসঙ্গে মোসাদ্দেক হোসেনকে সতর্কও করা হয়েছে।

বিসিবি সভাপতি অনুমোদন দিলে কাল থেকে এই শাস্তি কার্যকর হবে বলেও জানিয়েছে ডিসিপ্লিনারি কমিটি।

বিসিবি আগেও সাব্বির রহমানেকে বড় শাস্তি দিয়েছে। শুধু নারী কেলেঙ্কারিতেই নয়, গরম মেজাজের জন্য সাব্বিরের কুখ্যাতি রয়েছে। প্রায়ই হাঙ্গামা বাঁধিয়ে দেন ক্রিকেটার বা সমর্থকদের সঙ্গে। সবশেষ ঘরোয়া ক্রিকেটে ৬ মাস নিষিদ্ধ ছিলেন তিনি।

এ তিনজনের বিষয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, ‘সাব্বিরকে তো ডিসিপ্লিনারি কমিটি থেকে ডাকা হয়েছে। এটার পরে সিদ্ধান্ত হবে। আর এখন তো সে স্কোয়াডে নাই, অবশ্য এর তো একটা প্রভাব আছেই। শুধু সাব্বির নয় ওরা (ডিসিপ্লিনারি কমিটি) ডেকেছে তিনজনকে। এর মধ্যে নাসির ও মোসাদ্দেকও আছে।’

চলতি বছরই দর্শক পিটিয়ে ও আম্পায়ারকে হুমকি দিয়ে ঘরোয়া ক্রিকেটে ৬ মাস নিষিদ্ধ হয়েছিলেন সাব্বির রহমান। ২০ লাখ টাকা জরিমানাও গোনেন তিনি। আর বাদ পড়েন বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে। তাই বিসিবি এবার আরো কঠিন হওয়ার আভাস দেয়াতে ধারণা করা হচ্ছিলো হয়তো আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করা হবে সাব্বিরকে।

কী ধরনের শাস্তি হতে পারে তা নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘ওরা (ডিসিপ্লিনারি কমিটি) কথা বলেই নেবে। একজনকে আত্মপক্ষ গ্রহণের সুযোগ না দিয়ে সিদ্ধান্ত নেয়া ঠিক হবে না। সেজন্য ওরা ডেকেছে। যেটা হওয়া উচিত তেমন সিদ্ধান্তই আসবে।’

তবে অভিযোগ প্রমাণ হলে কঠিন সিদ্ধান্ত হবে সেটিরই আভাস দিয়েছিলেন পাপন। বলেছিলেন, অভিযোগ করতেই পারে একজন। অভিযোগ প্রমাণ হওয়ার আগেই যদি বিচার করে বসি, তারপর আদালতে দেখা গেল এটা ঠিক না, তাহলে তো অন্যায় হয়ে গেল। কাজেই নিশ্চিত হতে হবে। প্রমাণ হলে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত আমার সে জাতীয় দলে খেলতে পারবে না। আন্তর্জাতিক ক্রিকেটে যদি কেউ খেলতে না পারে, এর চেয়ে বেশি আর কি করতে পারবো।’

বিসিবি সভাপতির এ কথাতেই স্পষ্ট হয়েছিল এ তিন জনের মধ্যে কোনো একজন হতে পারেন আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ