
সিলেটের ওসমানীনগর উপজেলার চিন্তামনি গ্রামের দুই পুত্রকে হত্যার অভিযোগে পিতা ছাতির আলীকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকাল ৬টায় ঘটনাস্থলের পার্শ্ববর্তী মন্তাজ উল্যার বাড়ি থেকে এলাকাবাসী তাকে আটক করে। এরপর তাকে পুলিশে সোপর্দ করা হয়।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার সুুজ্ঞান চাকমা তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ছ আটকের বিষয়ে সকাল ১০টায় জেলা পুলিশের কনফারেন্স হলে এক ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।
গত সোমবার দুপুরে শিশুদের পিতা ছাতির আলী যন্ত্রপাতিসহ তার দুই পুত্র মোমিন ও রুজেলকে নিয়ে মাছ ধরার উদ্দেশে বাড়ি থেকে বের হন। সন্ধ্যা পর্যন্ত ছেলেদের নিয়ে বাড়িতে না ফেরায় ছাতির আলীর স্ত্রী নুরবি বেগম ছেলেদের খোঁজে বাড়ি থেকে বরে হন। অনেক খোঁজাখুঁজির পর পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় রাত সন্ধ্যা ৭টার দিকে গ্রামের পাশ্ববর্তী ডোবায় লাশ দেখতে পান। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। লাশের গাঁয়ে আঘাতের চিহ্ন ছিল। ঘটনার পর থেকে ছাতির আলী পলাতক ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন