সিলেট: সোমবার সন্ধ্যায় উপজেলার চিন্তামনি এলাকার একটি ধানক্ষেতের পাশের ডোবা থেকে লাশ উদ্ধার করা হয় বলে জানান ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী।
নিহতরা হল চিন্তামনি গ্রামের ছাতির আলীর ছেলে সুজেল আহমদ (১১) ও আব্দুল মুমিন (৯)।ওসি আউয়াল বলেন, বিকালে ছাতির আলীর সঙ্গে বাড়ির পাশের ডোবায় মাছ ধরতে যায় সুজেল ও মুমিন। দীর্ঘ সময় ধরে না ফেরায় তাদের খুঁজতে বের হন স্বজনরা।“এ সময় তারা ডোবায় দুই শিশুর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।”তিনি বলেন, ঘটনার পর থেকে বাবা ছাতির আলী পলাতক রয়েছেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে বাবাই ছেলেদের হত্যা করে পালিয়েছে।লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
