করোনা আতঙ্কের মাঝেই দিল্লিতে ভূমিকম্প - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

করোনা আতঙ্কের মাঝেই দিল্লিতে ভূমিকম্প

Share This
আন্তর্জাতিক: করোনাভাইরাস আতঙ্কের মাঝেই ভারতের রাজধানী নয়াদিল্লি ও তার পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এতে করোনাভাইরাসের কারণে লকডাউনে থাকা মানুষের মধ্যে ভূমিকম্পের পর আতংক ছড়িয়ে পড়ে।

রবিবার (১২ এপ্রিল) স্থানীয় সময় বিকাল ৫টা ৪৫ মিনিটের দিকে ৩.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎসস্থল ছিল দিল্লি-উত্তরপ্রদেশ সীমানায়। প্রায় এক মিনিট ধরে কম্পন অনুভূত হয়।

নাগরিকদের সুরক্ষার বার্তা দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল একটি টুইট করেছেন। সেখানে তিনি লেখেন, দিল্লিতে কম্পন অনুভুত হয়েছে। আশা করি সবাই সুরক্ষিত রয়েছেন। আপনাদের সবার সুরক্ষা কামনা করি।
সূত্র: এনডিটিভি

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই: