বঙ্গোপসাগরে স্বাভাবিক লঘুচাপের কারণে সারা দেশের মতো চট্টগ্রামেও দমকা হাওয়াসহ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। কাজীর দেউড়ির চট্টগ্রাম সার্কিট হাউস, শিশুপার্কসহ বিভিন্ন জায়গায় বেশ কিছু গাছপালা ভেঙে পড়েছে।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) ভোর থেকে আকাশ মেঘে ঢেকে যায়। এ সময় প্রাইভেট কারসহ যান্ত্রিক গাড়িগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়। সকাল আটটা থেকে শুরু হয় দমকা হাওয়াসহ বৃষ্টি। এতে সকালের পালার বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ কর্মস্থলমুখী মানুষকে দুর্ভোগে পড়তে হয়। বাস, টেম্পু, সিএনজি অটোরিকশা, রিকশা চলাচল কমে যাওয়ায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় অনেক যাত্রীকে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল বাংলানিউজকে জানান, চট্টগ্রামে সকাল ৯টা ১০ মিনিট থেকে ৯টা ১৫ মিনিটের মধ্যে সর্বোচ্চ ৭০ কিলোমিটার বেগে দমকা হাওয়া রেকর্ড করেছি আমরা। সকাল ৯টা পর্যন্ত মাত্র ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন