বিশ্বনাথে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের ৫ সদস্য হাসপাতালে - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

বিশ্বনাথে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের ৫ সদস্য হাসপাতালে

Share This

সিলেটের বিশ্বনাথ উপজেলার রহিমপুর গ্রামের মৃত মদরিস আলী ছেলে ফারুক আলীর ঘরে অগ্নিকান্ড হয়ে একই পরিবারে ৫ সদস্যের অবস্থা গুরুতর।

গতকাল ২৮ আগষ্ট মঙ্গলবার দিবাগত রাতে ফারুক আলীর ঘরে কয়েলের ধুয়া থেকে আগুন লাগে। এক পর্যায় ঘুমন্ত পরিবারের সকল সদস্যদের গায়ে লাগে আগুন। কিছু বুঝে উঠার আগেই আগুনে তাদের শরীর জ্বলছে যায়। তাদের শুরচিৎকার শুনে বাড়ির অন্যান্য লোকজন এসে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যান।
এ ব্যাপারে ছহিফাগঞ্জ এস ডি মাদ্রাসার সুপার মাওঃ আব্দুর রউফ বলেন, ফারুক আলীর স্ত্রী সহ ৩ সন্তান গুরুতর খারাপ অবস্থা। তাদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ বার্ডেম বিভাগে চিকিৎসাধীন আছেন। তিনি আরো বলেন, আহত ফারুক আলীর ১ ছেলে ওনার মাদ্রাসায় ৭ম শ্রেণীতে ও মেয়ে লজ্জাতুন নেছা উচ্চ বিদ্যালয় ১০ম শ্রেণীতে পড়ে।

বর্তমানে ফারুক আলী কিছুটা ভালো হলেও অন্যান্যদের অবস্থান সূচনীয়।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ